শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জ জেলা শহরের প্রান কেন্দ্র আলীয়া মাদ্রাসা রোড়, চৌরঙ্গী রোড় ও ব্রাক ব্যাংকের নিচের গলিতে এক রাতে ১২ -১৪টি দোকান ঘরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।

[৩] সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেছে দেখা যায় ঘটনার দিন অল্প বয়সের ৪/৫জনের একদল চোর রাত ২টা ৩৭ মিনিট হতে ৩টা ৩ মিনিট পর্যন্ত শহরের শেখ প্লাজায় প্রবেশ করে খান পয়েন্ট , দারা ফ্যাশন, বিকাশের দোকান মালিক বুলবুল, জয়েন্ত সাহা ও শান্ত দরি এ ছাড়া আলীয়া মাদ্রাসা রোড়ের ফরিদ আহম্মেদ দাড়িয়ার রড় সিমেন্টের দোকান, হানিফ সিকদারের রড় সিমেন্টর দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ নানান ধরনের মালামাল চুরি করে নিয়েছে।। কোনো কোনো সময় মাস্ক পরা আবার কোন কোন সময় মাস্ক বিহীন অবস্থায় তাদেরকে দেখা গেছে।

[৪] গেলো বৃহস্পতিবার রাতের এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চুরির আতংক ছড়িয়ে পড়েছে। আলীয়া মাদ্রাসা রোড়ের বিশিষ্ট রড়-সিমেন্ট ব্যবসায়ী মো, আবু হানিফ সিকদারের দোকান ঘরের দোতলায় চ্যানেলআই/৭১ টিভি চ্যানেল, দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা কার্যালয় রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ