শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিষমুক্ত হওয়ার পর জার্মানির হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি

লিহান লিমা: [২] বার্লিনের চ্যারিটি হাসপাতাল বলেছে, ২৪ দিন ইনটেনসিভ কেয়ারে থাকার পর অ্যালেক্সি নাভালনির শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাকে চিকিৎসা ছাড়পত্র দেয়া হয়েছে। ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে নাভালনি জানিয়েছেন, ডাক্তাররা তাকে পূর্ণ সুস্থতার আশ্বাস দিয়েছেন।বিবিসি

[৩]এর আগে জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে নাভালনির শরীরের নমুনা পরীক্ষা করে দেখা রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক নাভালনির শরীরে নভিচক নাভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে।
[৪]গত ২০ আগস্ট সাইবেরিয়ার মিনস্কে নির্বাচনী প্রচারণার পর মস্কোর উদ্দেশ্যে বিমানের ওঠার পর হুট করেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। জরুরি বিমান অবতরণ করে মিনস্কের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর তাকে বার্লিনের হাসপাতালে উন্নতি চিকিৎসার জন্য আনা হয়।

[৫]নাভালনির মিত্র ও সহযোগিরা বলছেন, তাকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে ক্রেমলিন এই ঘটনায় যে কোনো ধরণের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। যদিও পুতিনের ওপর দীর্ঘদিন ধরেই সমালোচক ও বিরোধীদের ওপর সোভিয়েত যুগের বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ রয়েছে।

[৬] এদিকে গত মঙ্গলবার রাশিয়ার সুপ্রিমকোর্ট এক রায়ে নাভালনির রাজনৈতিক দল ‘রাশিয়া অব দ্য ফিউচার পলিটিক্যাল পার্টি’ বিলুপ্ত করেছে। আদালত বলেছে, দেশটির বিচার মন্ত্রণালয়ের অনুরোধ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একবছর আগে নাভালনির দলকে নিবন্ধন দিতে অস্বীকৃতি জানিয়ে দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, এই নামে রাশিয়ায় আরো একটি রাজনৈতিক সংস্থা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়