শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দিরাসহ ভারতীয় নারীমাত্রই সেক্সি না: নিক্সন

দেবদুলাল মুন্না:[২] হোয়াইট হাউস সম্প্রতি কিছু গোপন অডিও টেপ প্রকাশ করেছে। সেসবের অংশ বিশেষ নিয়ে আমাজন দ্বাদশ এডিশন প্রকাশ করেছে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ও পুলিৎজার পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া লেখক গ্যারি জে ব্যাসের বই দ্য ব্লাড টেলিগ্রাম বইটি। এ বইতে লেখক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নিক্সনের এমন বর্ণবাদী দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরেছেন।

[৩] গ্যারি জে ব্যাসের লেখার অংশবিশেষ নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। নিক্সন বলেছিলেন, ভারত-পাকিস্তান-বাংলাদেশের নারীরা ( অখন্ড ভারত) আফ্রিকান নারীদের থেকেও কুৎসিত। এসব কথাবার্তার টেপগুলো পর্যালোচনা করে ৩ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস।

[৪] ১৯৭১ সালের জুন মাসে ওভাল অফিসে নিক্সন, কিসিঞ্জার ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ এইচ আর হ্যাল্ডম্যানের কথাবার্তা ছিল এমন, নিক্সন বলছেন, ভারতীয় নারীরা একেবারে যৌন আবেদনহীন, কিছুই নেই। আমি বোঝাতে চাচ্ছি, লোকে বলে, কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা কেমন? তুমি তাদের মধ্যেও কিছু না কিছু দেখার মতো পাবে। তার মানে, তাদের মধ্যেও অন্য প্রাণীদের মতো কিছু আকর্ষণ আছে; কিন্তু হায় ঈশ্বর, ওই ভারতীয়রা যাচ্ছেতাই।

[৫] ১৯৭১ সালের ৪ নভেম্বর, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন প্রেসিডেন্ট নিক্সন। বৈঠকের বিরতিতে কিসিঞ্জারের কাছে নিক্সন বলেন, আমার মনে হয়, এরা আমাকে নিস্তেজ করে ফেলে। কি আলাপ করবো, এ নারী বারবার আমাকে নিস্তেজ করে ফেলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়