শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় বাসে তরুণীকে গণধর্ষক আটক দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মাহফুজ নান্টু: [২] কুমিল্লায় তিশা প্লাস পরিবহনের একটি বাসে তরুণী (১৭) গণধর্ষের শিকার হয়েছেন। এ ঘটনায় আটক দুই আসামিকে মঙ্গলবার (২২ সেপ্টেমর) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্ত কর্মকর্তা সদর দক্ষিন থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। এদিকে ধর্ষণের ঘটনার আট দিন পার হলেও এখনো গ্রেফতার হয়নি ঘটনার অন্যতম প্রধান আসামি বাসের সুপারভাইজার আলম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই তরুনীর পরিবার ও সচেতন মহল।

[৩] এদিকে, গত মঙ্গলবার ওই গণধর্ষণের ঘটনার সাথে জড়িত বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে গ্রেফতার দু’জনের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মঙ্গলবার আদালত তাদের ৩ দিনের রিমান্ড দেয় ।

[৪] গ্রেফতারকৃত বাসচালক আরিফ হোসেন সোহেল কুমিল্লার সদর দক্ষিণ থানার নেউরা গ্রামের শরীফ হোসেনের ছেলে এবং হেলপার বাবু শেখ ফরিদপুরের ভাঙ্গা থানার কামিনারবাগ গ্রামের শেখ ওয়াজেদের ছেলে। তারা দু’জনই সদর দক্ষিণ থানার নোয়াবাড়ি (পদুয়ার বাজার) ও মধ্যম আশ্রাফপুর এলাকায় বসবাস করেন। এ ঘটনায় অপর অভিযুক্ত পলাতক আসামি বাসের সুপারভাইজার আলম জেলার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের কবির মিয়ার ছেলে ।

[৫] মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, বৃহস্পতিবার আদালতে গ্রেফতারকৃত ওই দুই আসামীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

[৬] মঙ্গলবার আদালত আটক দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অপর পলাতক আসামি আটকের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আমাদের অভিযান অব্যহত আছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়