শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ রোকন: নোবেল পুরস্কার, মনোনয়ন প্রদানের জন্য কারা কোয়ালিফায়েড?

শেখ রোকন: চাইলে যে কেউ আমাকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন। স্যাটেয়ার করছি না, সিরিয়াসলি বলছি। যারা মনোনয়ন পেয়েছেন, তাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক বলছি। দয়া করে কেউ ভুল বুঝবেন না, আহত হবেন না। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে প্রাঞ্জল ভাষায় ঘোষণা করছে। যদিও নোবেল পুরস্কার বিজয়ী বাছাই করার দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির, নোবেল শান্তি পুরস্কারের জন্য এনি পারসন হু আর কোয়ালিফায়েড টু নমিনেট নির্দিষ্ট ফরম পূরণ করে মনোনয়ন জমা দিতে পারে। প্রশ্ন হচ্ছে, মনোনয়ন প্রদানের জন্য কারা কোয়ালিফায়েড? নোবেল কমিটি তাদের ওয়েব সাইটে ৯ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কথা বলেছে। তার মধ্যে দুটো বলি : [১] যেকোনো দেশের জাতীয় সরকার প্রধান, জাতীয় সংসদের সদস্য, মন্ত্রীসভার সদস্য এই মনোনয়ন দিতে পারে। [২] যেকোনো স্বীকৃত বিশ^বিদ্যালয়ের ইতিহাস, সামাজিক বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব বিভাগের ইমেরিটাস অধ্যাপক, অধ্যাপক, ও সহযোগী অধ্যাপক। শান্তি গবেষণা বা পররাষ্ট্র নীতি বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক। এবার আপনিই বলুন, বাংলাদেশে বা বিশে^ এই ২ ধারার কোনো ব্যক্তির কাছ থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন সংগ্রহ করা কঠিন?

যেমন : এবছরও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা হয়েছে ৩১৮টি। এর মধ্যে ২১১ জন ব্যক্তি ও ১০৭টি প্রতিষ্ঠান। আরও আছে। নোবেল কমিটি তাদের ওয়েবসাইটে বলেছে, মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নদাতাদের তালিকা তারা কঠোর গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করে। ৫০ বছর পার না হলে এটা প্রকাশ করে না। মহাত্মা গান্ধী যে দুইবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত পাননি, সেটা জানা গেছে সাম্প্রতিক সময়ে। নোবেল কমিটির ফিফটি ইয়ার সিক্রেসি রুল বিভাগে বলা হয়েছে। কমিটি নিজে কখনো নোবেল পুরস্কার বিজয়ী ছাড়া পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে না। না মিডিয়ার কাছে, না প্রার্থীর কাছে। যদি কোনো নাম পাওয়া যায়, তা হয় নিবিড় ‘অনুমানকর্ম’ না হয় মনোনয়নের নেপথ্যে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়