শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে র‌্যাব

সুজন কৈরী : [২] দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- মো. শাহিন (২৮), মো. বাবু (৩০), মো. রুবেল (৩২), মো. রাহুল (২৪), মো. কাউছার (২৫) ও মো. রাসেল (২৫)।

[৩] সোমবার র‌্যাব-১০ জানিয়েছে, রোববার রাতে ব্যাটালিয়নের সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে ১ চায়নিজ কুঠার, ৩টি চাকু, ২টি লোহার রড, ২টি মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ ও আগানগর ব্রীজের আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়