শিরোনাম
◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, সুপারশপে রাখা হচ্ছে অতিরিক্ত মূল্য

লাইজুল ইসলাম: [২] রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৬ টাকা। তবে দুপুরের পরেই পেঁয়াজের দাম বেড়ে দাড়ায় ৮০ টাকায়।

[৩] ব্যবসায়ীরা বলেন, কাঁচা বাজারের দাম নির্ধারিত রাখা অসম্ভব। ঘণ্টা খানেকের মধ্যে দাম কমতেও পারে আবার বাড়তেও পারে। সকালে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৬ টাকা। কিন্তু দুপুরের পর পেঁয়াজের দাম ৪ টাকা বৃদ্ধি পায়।

[৪] রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম একেক ধরনের। কেউ ৯০ টাকায় বিক্রি করছেন কেউ আবার ৯৮ টাকায় বিক্রি করছেন। ক্রেতারা অভিযোগ করেন, সুপারশপ আগোরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৩ টাকায়, মিনাবাজারে ৯৪ টাকায়।

[৫] সুপারশপ মিনাবাজারের প্রকিউরম্যান্ট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, যে পেঁয়াজ আমরা বিক্রি করছি তা কেনা আছে ৮০ টাকা। কৃষি বিপনন আইন অনুযায়ী আমরা বিক্রি করছি। রোববার ৭৫ টাকা করে যে পেঁয়াজ কিনেছি, সেটা এখনও পৌঁছায়নি। পৌঁছালেই আগামী দুই দিনের মধ্যে দাম কমে যাবে।

[৬] ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট শাহরিয়ার টিটু বলেন, আমরা দেখবো সুপারশপগুলো আইন মেনে পন্য বিক্রি করছে কি না। যদি এর ব্যত্যয় ঘটে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ