শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণের জন্য সরাসরি রোহিঙ্গাদের দায়ি করছে মিয়ানমার, দেয়া হচ্ছে না চিকিৎসাও

আসিফুজ্জামান পৃথিল: [২] মিয়ানমার করোনাভাইরাসের প্রথম স্রোত সফলভাবে মোকাবেলা করতে পারলেও দ্বিতীয় স্রোত মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তারা এই অতি মহামারীর জন্য সরাসরি দায়ি করছে দেশটির জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের। ফলে আরেকটি জাতিগত বিভেদের শঙ্কা দেখা দিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড

[৩] এক ভাষণে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি বলেছেন, যাদের অবহেলায় এই রোগ ছড়াচ্ছে তাদের কোনও প্রকার মায়া দয়া দেখাবে না দেশটির সরকার। একটি বিশেষ জনগোষ্ঠী নেপিদোর জন্য আন্তর্জাতিক বদনাম নিয়ে এসেছে।

[৪] নির্বাচনকে সামনে রেখে মিয়ানমারে বেড়ে গেছে রোহিঙ্গা বিরোধী প্রচার প্রচারণা। রোহিঙ্গা অধিকার কর্মী নেই সান লুইন টিআরটিকে বলেন, মিয়ানমারের রাজনীতিবীদরা সবসময় আমাদের অবস্থার ফায়দা লোটার চেষ্টা করেন। অথচ করোনার দ্বিতীয় স্রোতে কোনও রোহিঙ্গা রোগীই নেই। রাজনীতিবিদরা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। নির্বাচনে সবাই রোহিঙ্গা বিরোধী কার্ড খেলতে চায়।

[৫] তিনি বলেন, দ্বিতীয় স্রোতের প্রথম ও দ্বিতীয় রোগী দুজনেই ছিলেন রাখাইন। অথচ সরকার ও রাজনীতিবীদরা বলছে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এই রোগ নিয়ে এসেছে। এখনও রাজনীতিবীদরা রোহিঙ্গা না বলে বাঙালি অনুপ্রবেশকারী শব্দই ব্যবহার করছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়