শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে এক শিফটে তাজমহল দেখতে পাবেন ২৫০০ মানুষ

জেরিন আহমেদ: [২] টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামীকাল সোমবার প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়। সংক্রমণ ঠেকাতে নতুন নীতিমালায় প্রতি শিফটে আড়াই হাজার মানুষকে ঢুকতে দেয়া হবে।

[৩] তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত বলেন, ‘পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে। একটি শিফটে কেবল মাত্র আড়াই হাজার দর্শনার্থীর ঢোকার অনুমতি দেওয়া হবে। যার জন্য অনলাইন বুকিং করতে হবে। বিদেশিদের জন্য ১ হাজার ১০০ টাকার প্রবেশমূল্য টিকিট কিনতে হবে এবং দেশের দর্শনার্থীরা জন্য় টিকিটের দাম ৫০ টাকা। সমাধিক্ষেত্রে প্রবেশের জন্য ২০০ টাকার অতিরিক্ত টিকিট লাগবে।’

[৪] রাজ্যটির পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা বলেন, ‘২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। দর্শনার্থীদের কভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে যেমন সামাজিক দূরত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।’

[৫] আগ্রায় গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৭০৬ জন। যার মধ্যে ৩ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১১৭ জন। সূত্র নিউজ ১৮

  • সর্বশেষ