শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামাদিসহ আটক-৭

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে৫হাজার ইয়াবাসহ এক যুবককে আটক এবং মাদক ও মাদকসেবনের সরঞ্জাদিসহ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বীচ পয়েন্ট মেরিন ড্রাইভ সড়ক ও পৌরশহর এলাকা থেকে ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

[৪] আটক হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়া এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ বেলাল (২৫)

[৫] রোববার এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফ বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী উপ-পরিদর্শকদের নেতৃত্বে একটি টিম উপজেলার সদরের বীচ পয়েন্টের মেরিন ড্রাইভ সড়কে উপর অভিযান চালিয়ে এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের দেহ তল্লাশী করে ৫হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় বেলালের একসহযোগী কৌশলে পালিয়ে যায়। একই ইউনিয়নের বাহারছড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে মোক্তার আহমদ (৩৫)।

[৬] এছাড়া অপর দিকে, একই দিন নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও মাদকসেবনের সরঞ্জাদিসহ ৬জনকে আটক করতে সক্ষম হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ম‌হিলা মোহছেনাকে ১বছর অপর ৫ জনকে ৬ মাস ক‌রে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটক ও সাজাপ্রাপ্তদের ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জামাদিহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ