শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে তথ্য অধিদফতরের উপ-পরিচালকসহ ২০ জন কোভিডে সংক্রমিত

ডেস্ক রিপোর্ট: তথ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) জুলিয়া জেসমিন মিলি ও তিন চিকিৎসকসহ সিলেট বিভাগে শনিবার আরও ২০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ১৩ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়।

রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে শনাক্ত ১৩ জনের মধ্যে সিলেটের ১০ জন আর মৌলভীবাজারের তিনজন রয়েছেন।

করোনায় আক্রান্ত ১৩ জনের মধ্যে তথ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) জুলিয়া জেসমিন মিলি, তার স্বামী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক মো. আব্দুল কাইয়ুম এবং চিকিৎসক অলিউর রহমান ও চিকিৎসক মো. তাজুল ইসলাম রয়েছেন।

এর আগে ২১ জুলাই চিকিৎসক আব্দুল কাইয়ুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় দফায় শনিবার (১৯ সেপ্টেম্বর) দুই মাসের মাথায় তিনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

জুলিয় মিলি নিজে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তিনি ও তার স্বামী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। তারা দুজনই শারীরিকভাবে সুস্থ এবং নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শনিবার শাবিপ্রবির ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জের একজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ১২ হাজার ২৮৩ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৬১৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৯৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৭০৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়