শিরোনাম
◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ!

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেন্নাইর অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির জয়ের শতক

স্পোর্টস ডেস্ক : [২] মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচে জয়ের সুবাদে দারুণ এক মাইলফলক ছুঁলেন মহেন্দ্র সিং ধোনি। যা আর কোনো অধিনায়কের নেই।

[৩] শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে আইপিএলে এটি চেন্নাইয়ের ১০০তম জয়। অর্থাৎ, চেন্নাই অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের সেঞ্চুরি করলেন ‘ক্যাপ্টেন কুল’। কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০ ম্যাচ জেতার নজির আর কোনো আইপিএল অধিনায়কের নেই।

[৪] চেন্নাই ও পুনে মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত মোট ১৭৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ধোনি। জয় ১০৫ ম্যাচে। যার মধ্যে ধোনির অধিনায়কত্বে ৫ ম্যাচ জিতেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

[৫] মুম্বাইয়ে বিপক্ষে এই ম্যাচেই ধোনি আরো একটি আইপিএল মাইলস্টোন গড়েছেন। সেই সঙ্গে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন। আবুধাবিতে মুম্বাইয়ের দুজন ব্যাটসম্যানের ক্যাচ ধরার সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে ১০০ ক্যাচ ধরার নজির গড়েন চেন্নাই অধিনায়ক। ধোনি আইপিএলে ৯৬টি ক্যাচ ধরেন উইকেটকিপার হিসেবে। বাকি চারটি ক্যাচ ধরেছেন ফিল্ডার হিসেবে।

[৬] এ ছাড়া ধোনি সার্বিকভাবে টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ঘরোয়া ও অন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২৫০ শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন।- স্টার স্পোর্টস

  • সর্বশেষ