শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ডেমরায় প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানায় অভিযুক্ত মো. কামালের (২৭) বিরুদ্ধে মামলা করেন।

ওই রাতেই পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। এদিকে আজ শনিবার ধর্ষক কামালকে ডেমরার হাজীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে আদলেতে পাঠানো হয়।

পরে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। কামাল ডেমরার সারুলিয়া ক্যানেলপাড় এলাকার কালামের বাড়ির ভাড়াটিয়া ও বরিশালের বাবুগঞ্জ থানার লাক্ষাদি গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শাহাদত হোসেন বলেন, গ্রেপ্তার কামাল ও তরুণী উভয়ে নারায়ণঞ্জ-সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি কারখানায় কাজ করেন। গত দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ সুবাদে কামাল মেয়েটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর ডেমরায় কামালের বাসায় তারা স্বামী-স্ত্রী বলে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। এদিকে বিয়ের কথা বললে কামাল ওই তরুণীর সঙ্গে নানা তালবাহানা করে বিয়ের কথা অস্বীকার করে।
সূত্র- কালেরকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়