শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫

এম এ হালিম: [২] সাভারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী।

[৩] শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

[৪] খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] আহত বাসযাত্রী রাসেল জানান, নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসে করে তিনি শনিআখড়া থেকে সাভারে আসছিলেন। তাদের বহনকারী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাস স্ট্যান্ড পার হলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সেটির সাথে ধাক্কা লাগে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের গুড়ির ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলে বাসটির চাকা ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

[৬] ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার বলেন, নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি অটিস্টিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ