শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সায়দাবাদে বাস কাউন্টার সুপারভাইজারকে ছুরিকাঘাতে হত্যা

ইসমাঈল ইমু : [২] রাজধানীর সায়দাবাদের লিচু বাগান মসজিদের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোসেন সিকদার (৫০) নামের এক বাস কাউন্টার সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে কাউন্টারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশের ধারণা পুর্ব শত্রুতার জেরে এ ঘঠনা ঘটতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়