শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজিপুরে যমুনার পানি ফের বিপৎসীমার ওপরে

ডেস্ক রিপোর্ট : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে প্রবাহিত হচ্ছে ১০ সেন্টিমিটার নিচ দিয়ে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনার পানি কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২৯ মিটার। যা বিপৎসীমার (১৫ দশমিক ২৫ মিটার) ৪ সেন্টিমিটার ওপর দিয়ে অতিক্রম করছে। গত ১২ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার এবং ৩৬ ঘণ্টায় বেড়েছে ৩৮ সেন্টিমিটার।

অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৫ মিটার। যা বিপৎসীমার (১৩ দমমিক ৩৫ মিটার) ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার ও ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ৪১ সেন্টিমিটার।

পাউবোর দেওয়া তথ্য মতে চলতি বছরের জুনের প্রথম থেকেই যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে বাড়তে শুরু করে। গত ২৮ জুন উভয় পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে।

এরপর ৪ জুলাই থেকে আবার কমতে শুরু করে এবং ৬ জুলাই বিপৎসীমার নিচে নেমে যায় যমুনার পানি। ৯ জুলাইয়ের পর ফের বাড়তে থাকে এবং ১৩ জুলাই দ্বিতীয় দফায় বিপৎসীমা অতিক্রম করে কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে। টানা ২৫ দিন দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার পর ৭ আগস্ট যমুনার পানি উভয় পয়েন্টেই বিপৎসীমার নিচে নেমে যায়। এর মধ্যে কয়েক দফায় যমুনার পানি কমতে ও বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাজিপুর পয়েন্টে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে যমুনার পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, টানা বর্ষণের কারণে যমুনায় পানি বাড়ছে। আরও ২৪ ঘণ্টা পানি বাড়া অব্যাহত থাকার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরপর থেকে পানি কমতে পারে। তবে খুব দ্রুত পানি বাড়তে থাকলেও এ নিয়ে আতঙ্কে কিছু নেই। বাংলানিউজ

  • সর্বশেষ