শিরোনাম
◈ ইরান যুদ্ধের কারণে জ্বালা‌নি ও সার সংক‌টে বাংলা‌দেশ, বো‌রো ও আমন মৌসু‌মে সেচ সমস‌্যা নি‌য়ে চি‌ন্তিত কৃষক ◈ প‌্যাট কামিন্স বললেন, বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে অনেকেই টেস্ট খেলতে চাইবে না ◈ বর্ডার-গাভাসকার ট্রফির সূচি ঘোষণা, স্মিথসহ পাঁচ অ‌স্ট্রেলিয়ান তারকার শেষ ভিজিট  ◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাজীপুরে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরন

স্বপন দেব: [২] মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে ইউনিয়নে ৪০জন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য ও ৩ জনকে চিকিৎসা বাবত নগদ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদে একটি গেইট প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দেশ ও প্রবাস একতা যুব সংঘের উদ্যোগে এসব বিতরন করা হয়।

[৩] দেশ ও প্রবাস একতা যুব সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মো. মুশেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মান উল্যা, মাসুক আলী, আরজু মিয়া, উপদেষ্ঠামন্ডলীর সদস্য আব্দুস ছালাম, আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সদস্য মইনুল ইসলাম, লিয়াকত আলী, আলাল মিয়া প্রমুখ।

[৪] অনুষ্ঠানে খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু, ১কেজি লবন। এছাড়া অসহায় ৩ জনকে নগদ ২ হাজার টাকা করে চিকিৎসা বাবত ও ৩৪ হাজার টাকা মূল্যের মসজিদের একটি গেইট প্রদান করা হয়।

[৫] এর আগে করোনা ভাইরাস প্রাদুভার্ব শুরু হবার পর থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সংগঠনের সভাপতি বাহরাইন প্রবাসী জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক সায়েদ আহমদ, উপদেষ্ঠা লেবু আহমদ, মজমিল মিয়া, সদস্য ওয়াহিদ আলীর পক্ষ থেকে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী প্রদান করছেন।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়