শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপু বিশ্বাস মা মারা গেছেন

হ্যাপি আক্তার: [২] ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস।

[৩] এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল।

[৪] জানা গেছে, ব্রেইন স্টোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসক জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান অপু বিশ্বাসের মা।

[৫] অপু বিশ্বাসের সহযোগী সজল জানান, মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

[৬] অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। এই অভিনেত্রীর সাথে থাকতেন তার মা। সূত্র: সময় টিভি, আর টিভি

  • সর্বশেষ