শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিকুঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

সুজন কৈরী : [২] রাজধানীর নিকুঞ্জ-২ এর ১২ নম্বর রোডের ২৩ নম্বর বাসার সামনে একটি বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

[৩] বৃহস্পতিবার দুপুরের দিকে বিদ্যুতের খুটিতে থাকা ডিশ, ইন্টারনেটের ক্যাবল, ট্রান্সফরমার ও বিতরণ লাইনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অত্যান্ত ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক বিতরণ লাইনের ক্যাবেল পুড়ে নীচে পড়ে যায়। আগুনে ট্রান্সফরমার, বিদ্যুতের ক্যাবল, ডিশ ও ইন্টারনেটের ক্যাবেল ক্ষতিগ্রস্থ হয়। আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দ্রæত পদক্ষেপের কারণে আগুন আশেপাশের ভবনে ছড়াতে পারেনি। বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়