শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলার ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিদপ্তরে বৃহস্পতিবার বেলা ১১ টায় এক কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮’শ টাকা মুল্যের উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

[৩] ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ১৭ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ হাজার ৩৯৫ বোতল বিভিন্ন প্রকার মদ, দুই’ শ ৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬৩৮ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট এবং দুই হাজার প্যাকেট বিড়ি, সিগারেটসহ অন্যান্য তামাক জাতীয় দ্রব্য।

[৪] মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি খুলনা বিভাগীয় সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো.আরশাদুজ্জামান খান।

[৫] বিজিবি জানায়, বিগত ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা মালিকবিহীন এ সব মাদকদ্রব্য বিজিবি কর্তৃক জব্দ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়