শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরো ধান-চাল সংগ্রহের উদ্দেশ্য সফল হয়েছে: খাদ্যমন্ত্রী

আনিস তপন : [২] সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, চলতি বোরো মৌসুমে ধানের ভাল ফলন ও ন্যায্য দাম পেয়েছে কৃষক। এছাড়া বাজার দরও ছিল সহনীয় ও স্থিতিশীল। তবে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শত ভাগ পূরণ না হলেও উদ্দেশ্য সফল হয়েছে।

[৩] খাদ্যমন্ত্রী বলেন, সংগ্রহ করা ধান-চাল সরকারি মজুদের জন্য যথেষ্ট। দেশে মজুত পরিস্থিতি যাচাই করা হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে চাল আমদানী করবে সরকার।

[৪] বৃহস্পতিবার নওগাঁ জেলার নিয়ামতপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ