শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ জন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব -১২

রেজাউল করিম: [২] বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এর নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেন।

[৩] এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মো. মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন :

[৪] অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন : ১। কমল আহাম্মেদ (৪০), ১,০০০/- ২। মজনু মিয়া (৩৩), ১,০০০/- ৩। মোঃ আলম ৪,০০০/- , ৪। মোঃ শাখাওয়াত (৪১), ২,০০০/- ৫। রওশন (৩৮), ২,০০০/- ৬। মোঃ মজিবুর (৫০) ১,০০০/-৭। মানিক মিয়া (২৯) ১০,০০০/- ৮। রিপন সাহা (৩৫), ২,০০০/- ৯। রাধা রামন (৪৩) ২,০০০/- ১০। কামরুল উদ্দিন (৪২) ৫,০০০/- মোট জরিমানা-৩০,০০০/- টাকা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়