শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমারসেটের জয়, ঝড়ো সেঞ্চুরিতে ৫ হাজারে বাবর আজম

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে এবার খুব একটা ছন্দে ছিলেন না। তবে কাউন্টিতে দুর্দান্ত সেঞ্চুরিতে সেই রান খরা কাটালেন এই ব্যাটসম্যান। সমারসেটের হয়ে ম্যাচ জেতানো সেঞ্চুরির পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রানও স্পর্শ করলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। ২০ ওভারের ক্রিকেটে এই মাইলফলকে তিনি তৃতীয় দ্রুততম।

[৩] কার্ডিফে বুধবার গ্ল্যামরগনের বিপক্ষে ৯ চার ও ৫ ছক্কায় ৬২ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন বাবর। সমারসেট ম্যাচ জিতে নেয় ৬৬ রানে। টি-টোয়েন্টিতে বাবরের এটি চতুর্থ সেঞ্চুরি। সমারসেটের হয়েই করলেন দুটি। এই টুর্নামেন্টের গত আসরে ৫৭৮ রান করে তিনিই ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। কিন্তু এবার এই সেঞ্চুরির আগের ম্যাচগুলোয় তার রান ছিল ৪২, ৬, ০ ও ১০।

[৪] সোফিয়া গার্ডেনে বুধবার সেঞ্চুরির পথে শুরুর দিকেই বাবর পা রাখেন ৫ হাজারে। ১৪৫ ইনিংস খেলে ছুঁলেন তিনি এই মাইলফলক। তার চেয়ে কম ইনিংসে এই উচ্চতায় উঠেছেন কেবল আর দুজন। ১৪৪ ইনিংস খেলে ৫ হাজার ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ। ১৩২ ইনিংসে মাইলফলক ছুঁয়ে রেকর্ডে সবার ওপরে টি-টোয়েন্টির সম্রাট ক্রিস গেইল। বাবর এই রেকর্ডে তিন থেকে চারে ঠেলেছেন অ্যারন ফিঞ্চকে। ১৫৯ ইনিংস লেগেছিল এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়