শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান!

নুর উদ্দিন: [২] অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলা বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।

[৪] নিয়ম বহির্ভূত কোনো পণ্য বেচা-কেনা করলে দেখলে সর্বসাধারণকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার আহ্বান জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা জানান, কোথাও কোনো ভেজাল পণ্য বেচা-কেনা বা বাড়তি দামে নিত্যপণ্য বিক্রি করতে দেখা গেলে বা প্রমাণ পেলে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

[৫] উল্লেখ্য, হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠা পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গতকাল থেকে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়