শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৭৮৯৪, মৃত্যু ১১৩২

মহসীন কবির : [২] কোভিডে ভারতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৩ হাজার ১৯৮ জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

[৩] একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ লাখ ১৮ হাজার ২৫৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭১৯ জন।

[৪] কোভিডে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

[৫] কোভিডে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩০ হাজার ৮৮৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৫৫৯ জন, কর্ণাটকে ৭ হাজার ৫৩৬ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ১০৫ জন, দিল্লিতে ৪ হাজার ৮৩৯ জন এবং উত্তরপ্রদেশে ৪ হাজার ৬৯০ জন।

[৬] কোভিড মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

  • সর্বশেষ