শিরোনাম
◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ত্র স্বাস্থ্যের উন্নতিতে, ক্যানসার প্রতিরোধে নাশপাতি

ডেস্ক রিপোর্ট : সুমিষ্ট ফল নাশপাতি যাকে ইংরেজিতে পিয়ার ফল বলা হয়। এটি কেবল খেতেই সুস্বাদু নয় এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও।

একটি মাঝারি আকারের (১৭৮ গ্রাম) নাশপাতি ফলে ক্যালোরি ১০১ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, কার্বোহাইড্রেট ২৭ গ্রাম, আঁশ ৬ গ্রাম, ভিটামিন সি- দৈনিক চাহিদার ১২ শতাংশ, ভিটামিন কে ৬ শতাংশ, পটাশিয়াম ৪ শতাংশ এবং কপার ১৬ শতাংশ।

এছাড়া্ও ফলিত, প্রোভিটামিন এ এবং নিকোটিনিক এসিড কিছু পরিমাণে পাওয়া যায়।

নাশপাতি কপার ও পটাশিয়ামের মতো খনিজ উপাদানের ভালো উৎস। কপার রোগপ্রতিরোধ, কোলেস্টেরল মাত্রা ঠিক রাখা এবং হজমক্রিয়া ঠিক রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। পটাশিয়াম পেশি গঠনে এবং হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।

অন্ত্র ঠিক রাখে: নাশপাতিতে থাকা প্রয়োজনীয় আঁশ হজমে সহায়তা করে। এটি অন্ত্র স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

রোগ প্রতিরোধ: প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে নাশপাতিতে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকার কারণে এই ফল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

অ্যান্টি প্রদাহ গুণ: নাশপাতিতে উচ্চমাত্রায় ফ্লেভানয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ এবং অন্যান্য রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ক্যানসার প্রতিরোধে: নাশপাতিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই ফল তাই ক্যানসার প্রতিরোধ করতে পারে। ব্রেস্ট, লাং, প্রোস্টেট, কোলন ও রেকটাম ক্যানসার দূর করে নাশপাতি। এতে থাকা ভিটামিন এ, ভিটামিন সি ও ফ্লেভানয়েড অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে।

নাশপাতি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমায়, হার্ট স্বাস্থ্য ঠিক রাখে এবং ওজন কমাতে সাহায্য করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়