শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্দিকী নাজমুল আলম: ক্ষমতাসীন সময়ের রাজনীতিতে যে যতো বড় ভন্ড, সে ততো বেশি ক্ষমতাশালী

সিদ্দিকী নাজমুল আলম: ক্ষমতাসীন সময়ের রাজনীতিতে যে যতো বড় ভন্ড, সে ততো বেশি ক্ষমতাশালী। যে যতো বড় বাটপার সে ততো বড় সাকসেস ফুল, যে যতো বড় অভিনেতা সে ততো বড় সাধুরূপধারী। যে যতো বড় চোর সে ততোই বেশি সৎজীবন ভাবধারী। যে যতো বেশি লুচ্চা সে ততো বড় চরিত্রবান সেজে বসে থাকে। যে যতো বড় মিথ্যুক, সে ততো বেশি সত্যের বুলি ফোটাতে থাকে নাকে মুখে। যে যতো বড় ঠকবাজ, সে ততো বড় আমানতদার সেজে বসে থাকে, যে অশিক্ষিত বর্বর সে ততো বেশি শিক্ষিতের ভাবধারী। যে যতো বড় চামচা, সে ততোই কাছের লোক। যে যতো বড় মাদকসেবী, সে ততো বেশী মাদক বিরোধী ভাব ধরে।

যে যতো বড় ভীতু, সে ততো বড়ই সাহসী সেজে থাকে। যে যতো বড় প্রতারক, সে ততো বড় হাতেমতাই রূপধারী। যে যতো বড় ছলনাময়ী, সে ততো বড় মেধাবী রূপধারী। আর যে যতো বেশি কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, সে ততো বড় কর্মীবান্ধব সেজে বসে থাকে। সর্বশেষে দুঃসময়ে যারা ছিলো না রাজপথে। ফাঁকিবাজ অথবা সুযোগ সন্ধানী তাদেরই বলা হয়, ক্রিয়েটিভ এবং ক্লিন ইমেজধারী। স্বৈরাচার এরশাদের সময় ছাত্র রাজনীতি থেকে বিদেশে পড়তে যাওয়া, বিরোধী দলের সময় উচ্চ শিক্ষার নামে দেশ বিদেশে সাপের গর্তে লুকিয়ে থাকা চূড়ান্ত ভাবে ১ বা ১১তে নেত্রীর পাশে থাকতে না চাওয়া। কিংবা নিজেকে নিরাপদ রাখা প্রত্যেকটি অমানুষের চরিত্র এক এবং অভিন্ন। এরাই বর্তমানে ক্লিন ইমেজধারী এবং মেধাবী সেজে বসে আছে। বিপথে পরিচালনার চেষ্টা করছে। ওহে অমানুষের দল মধু খেয়ে চলে যাবি। কিন্তু চাকটা ভাঙিস না, তাইলে যারা মধু সংগ্রহ করে তারা আশ্রয়টুকুও হারাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়