শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোরিডায় হ্যারিকেন ‘সালি’র আঘাত, কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হ্যারিকেন ‘সালি’। এই হ্যারিকেনের কারণে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।

হুমকি আরো বাড়তে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা আরো জানিয়েছেন, হ্যারিকেনের কারণে প্রচুর বৃষ্টি এবং বাতাস হচ্ছে। ফ্লোরিডার সড়ক প্লাবিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, আলাবামা, ফ্লোরিডা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। । করোনা প্রকোপের কারণে এই দুর্যোগে জরুরি সেবা দেওয়ার কাজ কঠিন হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তবে ঝড়ের গতিবেগ স্লো, প্রতি ঘণ্টা মাত্র ৭ কিলোমিটার। তবে তীব্র বৃষ্টিপাতের সঙ্গে উপকূলীয় রাজ্যগুলোকে প্লাবিত করেছে হ্যারিকেন ‘সালি’।

জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) আলাবামার ফ্লোরিডার টালাহাসি থেকে মোবাইল বে পর্যন্ত বন্যার খবর দিয়েছে। হারিকেন ‘সালি’ আটলান্টিক মহাসাগরের বেশ কয়েকটি ঝড়ের মধ্যে একটি।

বুধবার হোয়াইট হাউজের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেছেন, উপসাগরীয় উপকূলে ঝড় অব্যাহত রয়েছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন "সম্পূর্ণরূপে নিযুক্ত" রয়েছে। ’বাংলানিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়