শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বাড়ানো হচ্ছে শ্রমিকের দৈনিক মজুরি

ডেস্ক রিপোর্ট: গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য চলমান ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে একজন শ্রমিকের দৈনিক মজুরি ২০০ টাকা হতে বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা করা হচ্ছে। এ ব্যাপারে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দশম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধে নিহত সব শহীদ এবং একাদশ জাতীয় সংসদের যেসব সংসদ-সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়