শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুজ্জামান

জেরিন আহমেদ: [২] কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাহদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

[৩] বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর থেকে কক্সবাজার জেলা পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা চলে। এক পর্যায়ে সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় বোন বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্তে পুলিশ সুপার হস্তক্ষেপ করার অভিযোগ তুলে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন। পরে এই বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের আলোচনা চলে। পরে আজ (বুধবার) তাকে রাজশাহী রেঞ্জ বদলি করা হয়েছে ।

[৫] উল্লেখ্য, গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার পর থেকে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে তার দক্ষতা ও মাদক নির্মূলে নানা সফলতার কারণে দীর্ঘ দুই বছর ধরে পুলিশ সুপার হিসেবে কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করেন। সূত্র: সময় টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়