শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রী ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন বলেই প্রার্থী হয়েছি, সুদেব সাহা

সোহেল হোসাইন: [২] আওয়ামী লীগের সভাপতি ও সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন বলেই প্রার্থী হয়েছি। আজ (বুধবার) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেকে আগামী নির্বাচনে মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে একথা বলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সুদেব কুমার সাহা।

[৩] তিনি বলেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিন মেয়াদে মানিকগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি ও ক্লিন ইমেজের দাবীদার হিসেবে তিনি আগামী নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রার্থনা করছেন। তিনি আশা করেন জননেত্রী শেখ হাসিনা তাঁকে মূল্যায়ন করবেন। তিনিও নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে জনগনের কাংখিত উন্নয়ন নিশ্চিত করবেন বলে জানান।

[৪] সংবাদ সম্মেলনে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক খোরশেদ আলম চৌধুরী লাভলু, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বাসুদেব সাহা, জেলা কুষকলীগের সভাপতি মিজানুর রহমান নজরুল, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পুলক ভৌমিক, মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সালাউদ্দিন আহাম্মেদ উজ্জল ও মফিজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়