শিরোনাম
◈ পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকৃতির ধ্বংস রোধে গৃহীত লক্ষ্যমাত্রার একটিও পূরণ করতে পারে নি বিশ্বঃজাতিসংঘ

লিহান লিমা: [২] ২০১০ সালে জাপানে বিশ্বের ১৯৪টি দেশের রাষ্ট্রপ্রধান পৃথিবীর সুরক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। ‘এইচি জীববৈচিত্র লক্ষ্যমাত্রা’ পরিকল্পনায় বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্রের সুরক্ষা, জীববৈচিত্রের সংরক্ষণ ও স্থিতিশীলতার স্বার্থে ১০ বছরের দীর্ঘ পরিকল্পনা নেয়া হয়েছিলো। দেশগুলো বলেছিলো, ২০২০ সালের মধ্যে প্রাণী ও কীটপতঙ্গের বিলুপ্তি ঠেকানো ও পরিবেশের পরিস্থিতির উন্নতি করা হবে। দ্য গার্ডিয়ান

[৩] মঙ্গলবার জাতিসংঘের বৈশ্বিক জীববৈচিত্র আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব তার লক্ষ্যমাত্রার সীমানায় পৌঁছে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটিও লক্ষ্য বাস্তবায়ন করতে পারে নি। দশ বছর আগে নির্ধারিত ২০টি লক্ষ্যমাত্রার মধ্যে মাত্র ৬টি আংশিকভাবে বাস্তবায়িত করা গিয়েছে। গড়ে প্রায় এক-তৃতীয়াংশ দেশ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে, অর্ধেক দেশ ধীর গতিতে এগিয়েছে, ১১ শতাংশ দেশ কোনো উল্লেখযোগ্য উন্নতি করতে পারে নি এবং ১ শতাংশ পুরোপুরি ভুল পথে পা বাড়িয়েছে।

[৪] প্রতিবেদনে সতর্ক করা হয়, মানবসভ্যতা এক বিপন্ন সংকটের সম্মুখীন হয়ে পড়েছে, ভবিষ্যত প্রজন্ম ঝুঁকিতে রয়েছে। জীববৈচিত্র অসম্ভাব্যহারে হ্রাস পাচ্ছে, এবং ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ