শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুত আছে : বাণিজ্যমন্ত্রী

লাইজুল ইসলাম : [২] রপ্তানি বন্ধ করার পর বিকল্প পথে এলসির মাধ্যমে মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ২০২১ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানির উপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারে আহবান জানিয়ে এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।

[৩] বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পেঁয়াজের মজুত, সরবারাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, ভোক্তারা ১০ দিন পেঁয়াজ না কিনলে কম দামে পেঁয়াজ খাওয়ানো যাবে। সংকটেরও সমাধান হবে। অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে  ফয়দা লোটার চেষ্টা করছে।

[৫] বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের এক মাস কষ্ট সহ্য করতে হবে। বর্ডারে আটকে থাকা পেঁযাজ দু’একদিনের মধ্যে প্রবেশ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের জন্য জেল-জরিমানা বাড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে ১২/১৩শ টন পেঁয়াজ লোড হয়েছে, যা কিছুদিনের মধ্যে আসবে। একমাস আমাদের সাশ্রয়ী হতে হবে। এক মাসের মধ্যে সাপ্লাই চেইন ফুল করে দেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়