শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের কাল্পনিক মানচিত্রের প্রতিবাদে সাংহাই কো-অপারেশন বৈঠক থেকে ওয়াকআউট দোভালের

রাশিদুল ইসলাম : [২] ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার দেশের প্রতিনিধিত্ব করছিলেন ওই বৈঠকে। বৈঠক পরিচালনা করছিলেন রাশিয়ার প্রতিনিধি নিকোলাই পাত্রুশেভ। তার কাছেই প্রতিবাদ লিপিবদ্ধ করিয়ে ওয়াক আউট করেন অজিত দোভাল। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তান যে কাণ্ড করেছে তাতে এসসিও বৈঠকের সমস্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। এরপরই উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত। স্পুটনিক

[৩] সাংহাই কো-অপারেশন হল ইউরেশিয়া অঞ্চলের রাষ্ট্রগুলির একটি জোট। শুরুতে এই জোটের সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্থান, কিরঘিজস্থান ও তাজিকিস্তান। পরে ভারত ও পাকিস্তান এ জোটের অন্তর্ভূক্ত হয়। ওই বৈঠকে ইসলামাবাদের প্রতিনিধি পাকিস্তানের যে মানচিত্র উপস্থাপন করেন তাতে দেখা যায় ভারতে থাকা জম্মু, কাশ্মীর ও লাদাখের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করছে তারা। শুধু তাই নয়, গুজরাতের জুনাগড়কেও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে ওই মানচিত্রে।

[৪] পাকিস্তান ওই মানচিত্র প্রদর্শন করার পর বৈঠকে তীব্র প্রতিবাদ জানান অজিত দোভাল। রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানকে ওই মানচিত্র প্রত্যাহার করার আবেদন জানানো হলে ইসলামাবাদের প্রতিনিধি তার তোয়াক্কা করেননি। এর পর বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন দোভাল।

[৫] রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পাত্রুশেভ পরে বলেন, এদিনের বৈঠকে পাকিস্তান অতি সক্রিয়তা দেখানোর চেষ্টা করেছে। ভারত ওয়াক আউট করলেও সামগ্রিকভাবে তাদের অংশগ্রহণের উপর কোনও প্রভাব ফেলবে না।

 

  • সর্বশেষ