শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মন্দায় ৩০ শতাংশ কমলো ভারতের এমপিদের বেতন

রাশিদুল ইসলাম : [২] ভারতে এমপিদের বেতন ফের ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগেও দেশটির মন্ত্রীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এমপিদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল-২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতের লোকসভা। আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি চলমান কোভিড মহামারীর কারণে জরুরি হয়ে ওঠা বিভিন্ন খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে। টাইমস অব ইন্ডিয়া

[৩] চলতি বছরের শুরুর দিকে দেশটির মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে বিলটিতে। ভারতের কেন্দ্রীয় প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার মিডিয়াকে জানান, প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়