শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬২ কর্মীকে ছেঁটে ফেলছে ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড

এল আর বাদল : কোভিড-১৯ সংক্রমণ কাটিয়ে যেই দেশে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল জুলাই মাসের শুরুতে। সেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মহামারির কবলে পড়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আর এই ক্ষতি সামাল দিতে ৬২ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

কর্মীদের বেতন ও ছাঁটাইয়ের পথে যে হাঁটতে চলেছে ইসিবি তার ইঙ্গিত মিলেছিল আগেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে কর্মী ছাঁটাই করেছে। এমনকী কিছু কর্মীর বেতন কমানো হয়েছে। করোনার আবহে ইসিবিও সেই পথেই হাঁটল।

ইসিবির হিসাব অনুযায়ী আগামী বছর তাদের লোকসান বেড়ে দাঁড়াতে পারে ২০ কোটি পাউন্ড। খেলা বন্ধ থাকায় তাদের ৩০ কোটি পাউন্ডের বেশি লোকসান হতে পারে বলে শুরুর দিকে আশঙ্কা প্রকাশ করেছিলেন বোর্ড কর্তা হ্যারিসন। মঙ্গলবার ইসিবির প্রধান কার্যনির্বাহী এক বিবৃতিতে জানান, এ বছর ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। তবে এই ক্ষতি পুষিয়ে নিতে ইসিবি অবশ্য বায়ো সিকিওর পরিবেশে একের পর এক আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে চলেছে। এরপরেও ইসিবির কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডকে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়