শিরোনাম
◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের ◈ হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে ইরানের নতুন বার্তা ◈ হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গে আদালতে, ফয়সালের দাবি ‘আমি জড়িত নই’ ◈ দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির ◈ প্রতিযোগিতার চাপে বাংলাদেশ: ইইউতে পোশাক রপ্তানি নিম্নমুখী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গেল আরও ৬৩ মেট্রিক টন ইলিশ

ডেস্ক রিপোর্ট: পূজা উপলক্ষে প্রতিশ্রুত ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে দ্বিতীয় চালানে ৬৩ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ৮টি ট্রাকে এ ইলিশের চালান কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে সোমবার প্রথম চালানে দুই ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়।

বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন জানান, প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রফতানি হচ্ছে।
জানা গেছে, দেশে ইলিশের উৎপাদন কমার কারণ দেখিয়ে ২০১২ সালের পর রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছিল। এর ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রফতানি করা হবে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়