শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবাংলায় ২০ টন বাংলাদেশি ইলিশের নিলামে হাঁকডাক, হাওড়া বাজারে উদ্দীপনা

রাশিদুল ইসলাম : [২] গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয়। ১৪৫০ মেট্রিক টন পদ্মার ইলিশের প্রথম চালান হিসেবে কলকাতা, হাওড়া ও তার আশের পাশের বাজারে ২০ মেট্রিক টন ইলিশ পৌঁছার পর ক্রেতা ও বিক্রেতার চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অনেক টালবাহানার পর পশ্চিমবাংলার রাজ্যে এল পদ্মার ইলিশ। দি ওয়াল

[৩] হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, আগামী অক্টোবর মাসের মধ্যে পদ্মার ইলিশ আরও ঢুকবে। গতবারের তুলনায় বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ পদ্মার ইলিশ এখানকার বাজারে আসবে। তিনি বলেন, ‘৮০০ থেকে ১২০০ গ্রাম পর্যন্ত মাছের পাইকারি বাজারে দাম হতে পারে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত। খুচরা বাজারে এই দাম আরও একটু বেশি হবে।’

[৪] তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েনের কারণে বেশ কয়েক বছর আগে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে গত বছর রাজ্য সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি করেছিল। এই বছর ওই দেশের সরকার প্রায় তিন গুণ ইলিশ রফতানির অনুমতি দেওয়ায় খুশি হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, ‘ইলিশ ঢুকল রান্না পুজোর আগে। দুর্গাপুজোর সময়ও জারি থাকবে ইলিশের রফতানি। করোনার দাপটে ম্রিয়মান পূঁজা মিষ্টি পানি সুস্বাদু ইলিশে খানিকটা হলেও প্রাণ পাবে।’

[৫] এদিকে পাইকারি বাজারে পদ্মার ইলিশ এসেছে জেনে খুচরো বাজারের ক্রেতারাও অনেকেই চলে আসেন। তেমনই একজন বন্দনা পাল বলেন, ‘‘এ বার মোটে ইলিশ পাইনি। তাই পদ্মার ইলিশ এসেছে শুনেই চলে এসেছি। দাম দর দেখতে। বাজারে তো আসবেই। তখন কিনব।’’

  • সর্বশেষ