শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌বিপ্র‌বিতে ১৪ জনের কো‌ভিড-১৯ শনাক্ত

র‌হিদুল খান: [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এরা যশোর, নড়াইল ও মাগুরার বাসিন্দা।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফল মঙ্গলবার সকালে স্ব-স্ব সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৪] এদিন যশোর জেলার ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আটটি পজেটিভ ফল দেয়। এছাড়া মাগুরার ১৭টি নমুনা পরীক্ষা করে একটি এবং নড়াইলের ১২টির মধ্যে পাঁচটি পজেটিভ ফল দিয়েছে।

[৫] স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল তিন হাজার ৬৭১। এদের মধ্যে দুই হাজার ৪২৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪২ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়