শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ার অন্তবর্তীকালীন সরকারের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট : লোড শেডিং ও জীবনযাত্রার মান অবনতি হওয়ায় বিক্ষোভের মুখে লিবিয়ার পূর্ব-ভিত্তিক অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করেছে। এটি কমান্ডার খলিফা হাফতারের সঙ্গে জোটবদ্ধ ছিল। খবর আলজাজিরার।

তবরুকভিত্তিক হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মুখপাত্র এজ্জেল দিন আল ফালিহ জানান, রোববার স্পিকার আগুইলা সালেহর কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন আল-থানি।

বেনগাজিতে সরকারের সদরদফতরে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী আব্দাল্লাহ আল-থানির সরকারের পদত্যাগের খবর পাওয়া গেছে।

ন্যাটো সমর্থিত বাহিনী ২০১১ সালে দীর্ঘসময়ের স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নানা সমস্যায় জর্জরিত তেলসমৃদ্ধ লিবিয়া। ওই সময়ের পর দেশের পূর্ব ও পশ্চিমে সশস্ত্র সংগঠন ও বিদেশি সরকার সমর্থিত দুটি আলাদা সরকার ক্ষমতায় আসে।

সম্প্রতি ব্যাপক আকারে লোডশেডিং, পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্য ও লোকের কাছে অর্থের অভাবে শুরু হয়েছে বিক্ষোভ। জেনারেল খলিফ হাফতারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মার্জেও প্রথমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়