শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

সৌরভ ঘোষ: [২] কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

[৩] এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ওই সড়কে দায়িত্ব পালনকারী পুলিশের টহল দল একটি পোটলার মধ্যে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন।

[৪] এদিকে ১ নম্বর ব্রীজের পূর্বপাড়ের গালামালের দোকানদার মৃত আহাদ আলীর ছেলে দুদু মিয়া (৪৪) জানান, তাদের এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় আতংক ছড়িয়ে পড়েছে। কেন না পুলিশের টহল দল না থাকলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো এমন আশঙ্কা করছেন তারা। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়