শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর মোহনপুরে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

মঈন উদ্দীন: [২] সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধুরইল ছোটবিল এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] নিহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৪৮)। আজিম উদ্দিনকে বাঁচাতে গিয়ে তার প্রতিবেশি আব্দুস সাত্তার (৪৬) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

[৪] পুলিশ ও এলাকাবাসী জানায়, আজিম উদ্দিনের দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী বেবী বেগম (৪০) তার দুই ছেলে রাকিবুল ইসলাম (২৪) ও হাসিবুল ইসলামকে (২০) নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। আর দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে থাকতেন আজিম উদ্দিন।

[৫] সোমবার সকালে প্রথম স্ত্রী বেবী ও তার দুই ছেলে বাবার পান বরজ দখলে নিয়ে কাজ শুরু করেন। খবর পেয়ে আজিম উদ্দিন সেখানে গিয়ে স্ত্রী ও ছেলেদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে ছেলে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে আজিম উদ্দিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান।

[৬] মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়