শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মামুন-অর-রশিদ: [২] সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলায় ৩৯১ নং সিঙ্গেল কেবিন লাশটি উদ্ধার করেছে পুলিশ।

[৩] বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ গিয়ে কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কারণ কেবিনটি একজন পুরুষের নামে নেওয়া ছিল। আর কেবিনের টিকিটে দেয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লাতে রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

[৪] নৌবন্দর থানা পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয়। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করা হয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যায়। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে অবহিত করে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়