শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আঙ্কারায় নবনির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন শেখ হাসিনা

কূটনৈতিক প্রতিবেদক: [২] এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবুসওলু দূতাবাসে উপস্থিত থাকবেন।

[৪] তিন দিনের সফরে রোববার তুরস্ক গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার এ সফরে তুরস্কের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, ডি-৮ সেক্রেটারি জেনারেল এবং ইসলামিক কো-অপারেশন ইয়ুুথ ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

[৫] বাংলাদেশ ভবনটি ৪২৮৩ বর্গমিটার আয়তন বিশিষ্ট। কমপ্লেক্সের মধ্যে অফিস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, বিজয় একাত্তর নামের ২২৯ আসনসংখ্যার উচ্চ প্রযুক্তিসম্পন্ন মিলনায়তন, স্বয়ংক্রিয় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল সিস্টেম, মসজিদ, ব্যায়ামাগার, বাংলাদেশি সামগ্রীর প্রদশর্নীকেন্দ্র ও একটি পাঠাগার রয়েছে।

[৬] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ এবং ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন করা হয়েছে।

[৭] অজেয় বাংলাদেশ শিরোনামে একটি দৃষ্টিনন্দন ম্যুরাল ও বাংলাদেশের গ্রামীণ জীবনের ওপর টেরাকোটা স্থাপন করা হয়েছে।

[৮] ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক সফরকালে চ্যান্সারি কমপ্লেক্স প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

[৯] সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনসমূহের জন্য জমি ক্রয় বা আদান-প্রদানের মাধ্যমে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণ করা হচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়