শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনিয়া চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সঙ্গে রাহুলও

রাশিদুল ইসলাম : [২] ভারতে কংগ্রেসের এই দুই শীর্ষনেতা সংসদের আসন্ন অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তারা দুজনেই। টাইমস অব ইন্ডিয়া

[৩] পাঁচ বছর আগে প্রথম বার দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছিলেন সোনিয়া গান্ধী। তিনি কোথায় চিকিৎসা করান এবং তার কি ধরনের অসুস্থতা সে সম্পর্কে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী একবার বলেছিলেন, এটা পুরোপুরি পরিবারের বিষয়। এ ব্যাপারে বাইরে আলোচনা না হলেই ভাল।

[৪] শরীর ভাল যাচ্ছে না সোনিয়ার। কদিন আগেই দিল্লির গঙ্গারাম হাসপাতালে এক দিনের জন্য ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস বলেছিল সাধারণ চেকআপের জন্য গিয়েছেন তিনি। শরীর খারাপ হলে গঙ্গারাম হাসপাতালেই চিকিৎসা করান গান্ধী পরিবারের সদস্যরা। প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তানের জন্মও সেখানে হয়েছিল।

[৫] সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী বলেছিলেন, মায়ের শরীর ভাল না। মা আর পেরে উঠছেন না। যত দ্রুত সম্ভব অন্য কাউকে দলীয় সভাপতির দায়িত্ব দেওয়া হোক। এর পর ঠিক হয়েছে ৬ মাসের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন করা হবে। তার আগে কংগ্রেসের বড় রকমের রদবদল করেছেন সোনিয়া গান্ধী। দলীয় সংগঠনে তুলনায় নতুন প্রজন্মের নেতাদের বড় দায়িত্ব দিয়েছেন। তারপর তিনি রওনা হয়ে যান যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়