শিরোনাম
◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহপাঠী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে স্পেনের প্রিন্সেস

ডেস্ক রিপোর্ট : স্পেনের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর কোয়ারেন্টাইনে রয়েছেন। তার স্কুলের এক সহপাঠী করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি কোয়ারেন্টাইনে গেছেন। শনিবার রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।খবর রয়টার্সের

সম্প্রতি স্পেনের রাজা ফিলিপের ১৪ বছর বয়সি এই কন্যার এক সহপাঠীর দেহে কোভিড-১৯ ধরা পড়ে। মাদ্রিদের সান্তা মারিয়া ডে লস রোজালেস স্কুলে পড়াশুনা করছে এই প্রিন্সেস। এই ঘটনার পর লিওনর এবং তার অন্য সহপাঠীদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

স্পেনের রাজপরিবার জানিয়েছে, লিওনর কোয়ারেন্টাইনে থাকলেও রাজা ফিলিপ এবং রানি লেতিজিয়া তাদের রাজকীয় দায়িত্ব পালন করে যাবেন। সাম্প্রতিক সময়ে করোনা মহামারির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেন।

গত সপ্তাহেই স্পেনের প্রায় ৮০ লাখ শিশু স্কুলে ফিরেছে। কিন্তু স্কুল খোলার পর বেশ কিছু শিক্ষার্থীর দেহে কোভিড-১৯ ধরা পড়ার পর অনেক স্কুলই পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে অথবা অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ৯ম স্থানে রয়েছে স্পেন। এমনকি ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনেই এখন পর্যন্ত করোনার সংক্রমণ সবচেয়ে বেশি।

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭০৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৩২৬ জন। এর মধ্যে মারা যায় ২৯ হাজার ৭৪৭ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১ হাজার ১৩৬ জন।

  • সর্বশেষ