শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ নজরুল: প্রদীপ সম্পর্কিত বিস্ময়কর তথ্য

আসিফ নজরুল: সিনহা হত্যাকান্ডে গ্রেফতার হয়েছিল ওসি প্রদীপ। তার সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্টে।

প্রথম তথ্য হচ্ছে প্রদীপের কাছে সাড়ে ৭ লাখ টাকা দামের একটি ব্যক্তিগত ওয়াল্টার পিস্তল আছে। প্রশ্ন হচ্ছে, সে পিস্তল কেনার টাকা জন্য এতো টাকা কোথায় পেল? সে এই পিস্তল দিয়ে যেসব মানুষকে গুলি করেছে, তার হিসেব নাকি জিডি করা আছে। কোথায় এসব জিডি?

দ্বিতীয় তথ্য, সে প্রটোকলের তোয়াক্কা না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করেছে। এই কর্মকর্তাদের নাম কি? প্রদীপের বিভিন্ন হত্যাযজ্ঞ ও দায়মুক্ত থাকার বিষয়ে এদের ভূমিকা কি?

তৃতীয় তথ্য সবচেয়ে গুরুতর। তদন্ত কমিটি বলেছে যে নিয়ম ও আচরণবিধি ভেঙে একটি বিদেশি দূতাবাসে যোগাযোগ করেছে।

আমার প্রশ্ন একজন সামান্য ওসি-র সাথে বিদেশী দূতাবাসের যোগাযোগ থাকে কিভাবে? এ দূতাবাসটি কোন দেশের জানতে চাই। প্রদীপের ক্ষমতা, দম্ভ, দায়মুক্তির সাথে দূতাবাসটির সম্পর্ক্ কি?

পৃথিবীর যে কোন স্বাধীন ও সভ্য দেশে এসব প্রশ্নের উত্তর বের করতো সরকার। আমাদেরও এসব উত্তর জানা দরকার। এরসঙ্গে নাগরিকদের নিরাপত্তা শুধু নয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়