শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল দাবানলে নিহত ২৩, ওরেগনে নিখোঁজ কয়েক ডজন

আসিফুজ্জামান পৃথিল: [২] আরও দ্বিগুণ শক্তিতে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল। ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ায় একে চলতি বছরের বৃহত্তম দাবানল ঘোষণা করা হয়েছে। বর্তমান অবস্থা চলতে থাকলে নিশ্চিতভাবেই ২০১৮ সালের দাবানলের ক্ষয়ক্ষতিকে অতিক্রম করবে। এনবিসি, ওয়াশিংটন পোস্ট

[৩] ওরেগনের গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, তার রাজ্যে এখন পর্যন্ত নিখোঁজ আছেন কয়েক ডজন মানুষ। তিনি সকল বাড়ির মালিককে অগ্নিদগ্ধ এলাকা থেকে দূরে থাকতে অনুরোধ জানান। এদিকে খবরে প্রকাশ, জনমানবশূণ্য এলাকাগুলোতে ইতোমধ্যেই লুটপাট শুরু হয়ে গেছে।

[৪] যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে দাবানলে মারা গেছেন কমপক্ষে ২৩ জন। সবচেয়ে বেশি পুড়েছে ওরেগন। রাজ্যটির ১০ লাখ একরের বেশি ভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

[৫] ৫ লাখ একরের বেশি ভূমি পুড়েছে ক্যালিফোর্নিয়ায়। রাজ্যটির সরকার জানিয়েছে চলতি বছর দাবানলপ্রবণ রাজ্যটিতে এর চেয়ে বড় দাবাগ্নি আর দেখা যায়নি। তবে এটি এখনও ২০১৮ সালের মহা দাবানলকে স্পর্শ করেনি। তবে পরিস্থিতি দ্রুত না বদলালে অতিক্রম করে যেতে একেবারেই সময় লাগবে না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়