শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামলী টিবি হাসপাতালে ই-টিকিট ও ই-প্রেসক্রিপশন শুরু: উপ-পরিচালক

শাহীন খন্দকার : [২] ডা. আবু রায়হান বলেন, সরকার হেলথ কার্ডের মাধ্যমে ই-স্বাস্থ্যের বিশেষ সেবা দিতে শুরু করেছেন। বর্তমানে টিবি হাসপাতালেও মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। দেশের যে কোনো প্রান্ত থেকে নাগরিকরা এই হাসপাতাল থেকে পরামর্শ নিতে পারছেন। বর্তমানে দেশের অনেক হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।

[৩] তিনি বলেন, ই-স্বাস্থ্য সেবার মাধ্যমে রোগীদের সব ধরনের কাজ সহজ হয়েছে। মানুষের ভোগান্তি কমেছে। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের দিনক্ষণসহ পরীক্ষার রেকর্ডগুলো নির্ভূল ভাবে সংরক্ষিত থাকছে।

[৪] শ্যামলী হাসপাতালের উপ- পরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা বাস্তবায়নের ঘোষনা দিয়েছিলেন। এটি তারই একটি সফল বাস্তবায়ন।

[৫] তিনি বলেন, ৯ বছর আগে স্বাস্থ্য তথ্য সিস্টেমের (এইচআইএস) বিকাশ এবং রোগীদের ই-স্বাস্থ্য রেকর্ড তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছিল। ২০১১ সালে পাইলট প্রকল্প হিসেবে এনআইডিসিএইচ মহাখালি এনইসিভিডিসহ কয়েকটি হাসপাতালে চালু হলেও সেটি তখন আলোর মুখ দেখেনি।

[৫] ২০১১ সালে মহাখালী এনআইডিসিএইচ এ ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে ছিলাম। আমি সব ধরনের সহযোগিতা করেছিলাম । ৭ বছরে এটির কোন অগ্রগতি না দেখে আমি শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতালের দায়িত্ব গ্রহণের পর থেকে ই-হেলথ সেবা চালু করার লক্ষে কাজ শুরু করি। যার সফল বাস্তবায় হয়েছে, বললেন ডা. আবু রায়হান। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ