শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : [২] সাকিব আল হাসানকে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ এখনও শেষ হয়নি। তার আগেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি তারকা অলরাউন্ডার।

[৩] আগামী ২৮ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। তার আগে ১ অক্টোবর শুরু হবে শ্রীলঙ্কার নতুন এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার অভিষেক আসরের নিলাম।

[৪] এলপিএলের নিলামের জন্য ১৫০ ক্রিকেটারের একটি তালিকা করেছে শ্রীলঙ্কা। সেখানে সাকিবের পাশাপাশি আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মানরোর মতো তারকারা। -ক্রিকবাজ

[৫] অংশ নিতে যাওয়া পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রতিটির স্কোয়াড হবে ১৯ সদস্যের। ১৩ স্থানীয় খেলোয়াড়ের পাশপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন ৬ জন। সবমিলিয়ে মোট ৩০ জন বিদেশি ও ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন এবারের আসরে।

[৬] করোনাভাইরাস মহামারির কারণে তিন মাস পিছিয়ে যাওয়া এলপিএল আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। মাঠে গড়াবে মোট ২৩টি ম্যাচ। খেলা হবে তিনটি ভেন্যুতে- ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায়। - ডেইলি স্টার/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়